দৌলতপুরে পল্লী উন্নয়ন সংস্থা ব্যাংকের ব্যবস্থাপকের বাড়িতে চুরি, ২ লাখ টাকার মালামাল লুট
দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পল্লী উন্নয়ন সংস্থা ব্যাংকের ম্যানেজারের মথুরাপুর ইউপির বাজারাস্থ বাড়িতে একটি চোরের দল গেটের উপর দিয়ে বাড়ির ভিতরে ঢুকে ঘরের তালা ভেঙে নগদ ৪০ হাজার টাকা সহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এই ঘটনায় ম্যানেজার নিজে বাদী দৌলতপুর থানায়একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার পল্লী উন্নয়ন সংস্থা ব্যাংকের ম্যানেজার মাহাফুজ আলম, উপজেলার মথুরাপুর ইউপির বাজারাস্থ নিজ বাড়িতে সোমবার রাত ২ টাই চোরের একটি দল গেটের উপর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের দরজার তালা ভেঙে সুকেশের ভিতরে থাকা নগদ ৪০ হাজার টাকা ও ৮ আনা স্বর্ণের চেন, একজোড়া দুল সহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন সকালে উঠে দেখতে পাই তাদের ঘরের ভিতরে চোর ঢুকে টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। পরে এই ঘটনায দৌলতপুর থানায় নিজে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































